1. themebikroy@gmail.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

পর্তুগালে কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

বেইরা বাইশা অঞ্চলে প্রস্তাবিত মেগা সোলার বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে পর্তুগালের রাজধানী লিসবনে  বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানির নামে বড় আকারের সৌর প্রকল্পগুলো পরিবেশ, উর্বর কৃষিজমি ও গ্রামীণ জীবনের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিক্ষোভস্থলে অংশগ্রহণকারীদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা স্লোগান দেন— ‘Mega Centrais Solares, Não!’ এবং ‘Verde que mata verde não é sustentável’ (যে সবুজ সবুজকে ধ্বংস করে, তা টেকসই নয়)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..